ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি হামলায় বৃহস্পতিবার ভোর থেকে গাজায় অন্তত ৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানে অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে গাজায় নিহত ২৯ জন শিশু ও বৃদ্ধকে অনাহারে মৃত্যুবরণকারী হিসেবে নথিভুক্ত করা হয়েছে। গাজায় আরও হাজার হাজার মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন।

যদিও সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

Tag :

Update Time : ০২:৪৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫