ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

ইসির নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত ‘ইলেকশন মনিটরিং ফোরাম’সহ আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
  • ১৯৪ Time View

নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত ‘ইলেকশন মনিটরিং ফোরাম’সহ আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা। এসব সংস্থাকে নিবন্ধন দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। এর আগে ইলেকশন মনিটরিং ফোরামকে নির্বাচন পর্যবেক্ষণের অনুমোদন দেয়নি নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই ২৯টি সংস্থার নাম উল্লেখ করে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। এরপর ১৫ দিনের মধ্যে সংস্থাগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তা যে কেউ জানাতে পারবে। ওইসব অভিযোগ নিষ্পত্তি করে ১৫ দিন পর চূড়ান্ত সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

পর্যবেক্ষক হতে আগ্রহী ২৯ সংস্থার বিরুদ্ধে কারো কোনো দাবি/আপত্তি/অভিযোগ থাকলে তার পক্ষে উপযুক্ত প্রমাণসহ আপত্তিকারীর নাম, ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ করে ৬ সেট আপত্তিপত্র দাখিল করতে হবে বলে জানা গেছে।

এর আগে ৬৭টি সংস্থাকে পাঁচ বছরের জন্য নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। এ বছরের ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৮ সালের ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে তারা।

নতুন করে এই ২৯টি পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেলে মোট ৯৬টি সংস্থা আগামী পাঁচ বছরের জন্য নির্বাচন পর্যবেক্ষণের অনুমতি পাবে।

যে নতুন ২৯টি সংস্থা নিবন্ধন পেতে যাচ্ছে

ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওর (ডরপ), প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা, সোসাইটি ফর রুরাল বেসিক নিড (স্রাবন), সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ইলেকশন মনিটরিং ফোরাম, রুরাল ভিশন (আরভি), তরফসরতাজ শান্তি সংঘ (টিএসএস) বগুড়া, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (পাশা),পাথওয়ে, এমপাওয়ারমেন্ট থুল অব দ্য কমন পিপল (এলকপ), জাগো ফাউন্ডেশন ট্রাস্ট, নাইস ফাউন্ডেশন, নারী উন্নয়ন সংস্থা, সুফিয়া হানিফ ফাউন্ডেশন, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট কমিউনিটি অর্গানাইজেশন (সাকো), সবার তরে আমরা ফাউন্ডেশন (এসটিএএফ), বিয়ান মনি সোসাইটি, অগ্রগতি সেবা সংস্থা (আসেস), আল-কোরআন প্রচার সংস্থা (আকপস) বাংলাদেশ, ইন্টারন্যাশনাল আসফ লিগ্যাল এইড ফাউন্ডেশন, এআরডি (অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট), বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ (বামাসপ), রাজারহাট স্বাবলম্বী সংস্থা, সংগতি সমাজ কল্যাণ সংস্থা, উদ্ভাবনী মহিলা সংস্থা, ভলান্টারি অর্গানাইজেশন ফর দ্য নিডি (ভন), দিনাজপুর পল্লী উন্নয়ন প্ৰচেষ্টা (ডিপিইউপি), সেলফ ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই) ও বেডো আর্থসামাজিক কেন্দ্র।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

ইসির নিবন্ধন পেতে যাচ্ছে আলোচিত ‘ইলেকশন মনিটরিং ফোরাম’সহ আরও ২৯টি পর্যবেক্ষক সংস্থা

Update Time : ০৬:২৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩