ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

ঈদযাত্রার ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩
  • ২৭৯ Time View
পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিসহ পদ্মা সেতু থেকে গত ৯ দিনে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায় হয়েছে। এ সময়ে যানবাহন পারাপার হয়েছে প্রায় আড়াই লাখের কাছাকাছি।
ঈদযাত্রা শুরু পর ১৮ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ৯ দিনের এই হিসাব দিয়েছে সেতু কর্তৃপক্ষ।
তাদের হিসাবে, ৯ দিনে পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ২৬ কোটি ৫২ লাখ ৩১ হাজার ৩০০ টাকা। চলাচল করেছে ২ লাখ ৩৩ হাজার ৮ শত ৬১ টি যান।
এর আগে বুধবার (২৬ এপ্রিল) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু চালুর পর ৬৬০ কোটি টাকার টোল আদায় হয়েছে, এরমধ্যে গত ছয় দিনেই ৭৭ লাখ টাকা এসেছে মোটরসাইকেল থেকে।
বিশৃঙ্খলার কারণে পদ্মা সেতুতে যান চলাচল শুরুর ২৪ ঘণ্টার মধ্যেই মোটরসাইকেল চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশে বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে ২০ এপ্রিল থেকে পুনরায় মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয়া হয়েছে।
তবে পদ্মা সেতু ব্যবহারের সময় এবার যান চালকদের প্রতি কঠোর অবস্থান নেওয়া হয়। ঈদের চাপ সামাল দিতে বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর কাজ করছে।
ঈদের আগে ঢাকা থেকে বের হওয়ার চাপ থাকার পর এখন ঢাকামুখী যানবাহনের পরিমাণ বেড়েছে। বাইক চলাচলের অনুমতি দেওয়ায় পদ্মা সেতুতে এই চাপ আরো বেড়েছে।
তবে গতি সীমা নির্ধারিত থাকা এবং পুলিশের তৎপরতায় এবার সেতুতে কোনো দুর্ঘটনা হয়নি বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছেন। পাশাপাশি টোল প্লাজায় দক্ষ কর্মী থাকায় যানজটও হয়নি বলে জানায় সেতু কর্তৃপক্ষ।
এদিকে, মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) বজলুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, প্রয়োজনের তাগিদে যারা সেতু পার হচ্ছেন তারা নিয়ম মেনে চলছেন। আর যারা ঘোরার জন্য, উৎসাহী হয়ে অপ্রয়োজনে আসছেন তারাই নিয়ম লঙ্ঘন করছেন।
তিনি বলেন, ঈদযাত্রায় সেতুতে ৬০জন চালককে জরিমানা করা হয়েছে। এরমধ্যে ৫৭জন মোটরসাইকেল চালক।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের ২৫ জুন উদ্বোধন করা হয় পদ্মা সেতু। পরের দিন থেকে উন্মুক্ত করে দেয়া হয় যানবাহন চলাচল। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগের পদ্মা সেতু এবারই প্রথমবারের মতো ঈদ যাত্রার চাপ সামাল দিল। পদ্মা সেতুর কারণেই এবারের ঈদে বিড়ম্বনাহীন চলাচল করেছে ঘরমুখো মানুষ। দক্ষিণের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে চলাচল করছে এ সেতু দিয়ে।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

ঈদযাত্রার ৯ দিনে পদ্মা সেতুতে সাড়ে ২৬ কোটি টাকার টোল আদায়

Update Time : ০৩:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩