ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ঈদের দিন সালমান খান তার নতুন ছবির নাম ঘোষণা করলেন

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০৬:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
  • ২৩৩ Time View

ভক্তদের সুখবর দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ঈদের দিন ঘোষণা করলেন তার নতুন ছবির নাম। সেই সঙ্গে ছবিতে তার চরিত্রটি নিয়েও আভাস দিলেন। সম্প্রতি সালমান তার নতুন ছবি ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন ‘গজনি’ ছবি খ্যাত দক্ষিণী পরিচালক এআর মুরুগাদসের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

তারপর থেকেই নতুন এই ছবি নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার ঈদের দিন এই ছবির নাম প্রকাশ্যে আনলেন ভাইজান। ছবিটির নাম ‘সিকন্দর’। ছবিতে নামভূমিকায় অভিনয় করবেন তিনি।

চলতি বছরে ঈদে মুক্তি পেয়েছে দুটি হিন্দি ছবি। সেই প্রসঙ্গে টেনে ছবির নাম ঘোষণা করে সামাজিক মাধ্যমে সালমান লেখেন, এই ঈদে ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ আর ‘ময়দান’ দেখুন এবং আগামী বছর ‘সিকন্দরের’ সঙ্গে এসে আলাপ করবেন। আপনাদের ঈদের শুভেচ্ছা।

সাজিদের প্রযোজনায় একাধিক ছবিতে দর্শক সালমানকে দেখেছেন। ‘জুড়ুয়া’ দিয়ে সেই যাত্রার সূত্রপাত। পরে ‘মুঝসে শাদি করোগি’ এবং ‘কিক’-এর মতো ছবিও দর্শককে উপহার দিয়েছেন এই জুটি। অন্য দিকে ‘গজনি’ ছবিটি মুরুগাদসকে বলিউডে জনপ্রিয়তা এনে দেয়। তামিল ছবির হিন্দি সংস্করণে অভিনয় করেছিলেন আমির খান।

উল্লেখ্য, মুরুগাদস এই প্রথম সালমানকে নিয়ে ছবি পরিচালনা করতে চলেছেন। শোনা যাচ্ছে, ছবিতে সালমানের বিপরীতে ইন্ডাস্ট্রির প্রথম সারির কোনো অভিনেত্রীর কথা ভাবা হচ্ছে। ছবিটি আগামী বছর ঈদে মুক্তি পাবে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদের দিন সালমান খান তার নতুন ছবির নাম ঘোষণা করলেন

Update Time : ০৬:১৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪