ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

উত্তরার ভবনে ৩১টি হাতবোমা নিষ্ক্রিয়, আটক ২

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০
  • ৫১৭ Time View
রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি নির্মাণাধীন বাড়ি থেকে ৩১টি হাত বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট।
ভবনটিতে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা রয়েছে এমন খবর পেয়ে পুলিশ গোয়েন্দা বিভাগ (ডিবি), উত্তরা পশ্চিম থানা পুলিশ শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িটি ঘিরে ফেলে। এরপর একে একে ৩১টি বোমা নিস্ক্রিয় করা হয়।
ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ঢাকা-১৮ আসনে সংসদ উপনির্বাচনে নাশকতার জন্য এই ককটেলগুলো তৈরি করা হয়েছিল। গ্রেপ্তার হওয়া যুবদলের দুই স্থানীয় নেতার দেওয়া তথ্য অনুযায়ী এগুলো উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ওই দুই নেতা হলেন তুরাগ থানা যুবদলের সাধারণ সম্পাদক মামুন পারভেজ এবং ৫৪ নম্বর ওয়ার্ড যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সুমন শেখ। তবে যুবদল দাবি করছে, এই দুজনকে গত বুধবার হাইকোর্টের ফটক থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনা পুরোই সাজানো। এদিকে গতকাল বৃহস্পতিবার ও আজ বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হয়, সাদাপোশাকধারীরা মামুন পারভেজসহ পাঁচজনকে তুলে নিয়ে গেছে।

তাদের দেওয়া তথ্যমতে কামারপাড়া থেকে অবিস্ফোরিত বোমাগুলো উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা অবিস্ফোরিত বোমাগুলো উপ-নির্বাচনের ভোট গ্রহণের দিন ব্যবহারের কথা ছিল।
Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

উত্তরার ভবনে ৩১টি হাতবোমা নিষ্ক্রিয়, আটক ২

Update Time : ০৬:১১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০