ঢাকা ০১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে: বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩
  • ২৬০ Time View
উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার।
বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আইয়ারকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বাংলাদেশ উন্নয়নে অভূতপূর্ব পরিবর্তন এনেছে। অন্যান্য উন্নয়নশীল দেশগুলোও বাংলাদেশের এই উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে’।
ইহসানুল করিম আরও জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের সার্বিক উন্নয়ন কর্মসূচি সম্পর্কে বিশ্বব্যাংকের কর্মকর্তাকে অবহিত করেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ব্যাপক উন্নয়ন প্রত্যক্ষ করেছে। কারণ, বর্তমান সরকার ও আওয়ামী লীগ সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়নের পর তা বাস্তবায়ন করে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য দারিদ্র্য বিমোচন। আমরা সব মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই।’
এ সময় বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক অগ্রগতির পরবর্তী পর্যায়ে বাংলাদেশকে অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য এরই মধ্যে ৭০ কোটি মার্কিন ডলার দিয়েছে বিশ্বব্যাংক।’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে হবে।’
জলবায়ু পরিবর্তন সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘আমরা কার্বন নিঃসরণকারী নই, তা সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ যথেষ্ট খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে।’
প্রধানমন্ত্রীকে পরমেশ্বরন আইয়ার বলেন, ‘বিশ্বব্যাংক ডেল্টা প্ল্যান-২১০০ বাস্তবায়নে বাংলাদেশকে সহায়তা করবে।’
এ সময় শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক একটি বহুমাত্রিক বিনিয়োগ কর্মসূচির আওতায় শহরটিকে আরও বাসযোগ্য করে তোলার লক্ষ্যে পরিবেশগত পুনরুদ্ধার ও ঢাকা শহরের চারপাশের নদীগুলোর নাব্য নিশ্চিত করতে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে।’
বিশ্বব্যাংকের কর্মকর্তা এ সময় বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থার প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশের স্যানিটেশন ব্যবস্থা অসাধারণ।’ তিনি উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করেন এবং এটিকে সমৃদ্ধশালী বলে বর্ণনা করেন।
পরমেশ্বরন আইয়ারকে প্রধানমন্ত্রী জানান, তার সরকার বেসরকারি খাতের বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে। তিনি বলেন, ‘আমরা বেসরকারি খাতের জন্য সবকিছু উন্মুক্ত করে দিয়েছি।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান।
Tag :
জনপ্রিয়

উন্নয়নশীল দেশগুলো বাংলাদেশের উন্নয়ন মডেল অনুসরণ করতে পারে: বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক পরমেশ্বরন আইয়ার

Update Time : ০৫:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩