ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

উন্নয়ন কাজের জন্য সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • ২৩৩ Time View

উন্নয়ন কাজের জন্য সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে সরকার। এর ফলে বিদেশ থেকে ঋণ গ্রহণের প্রবণতা কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, উন্নয়ন কাজে সরকার বৈদেশিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়। পেনশন স্কিম চালুর ফলে ঋণ নেয়ার আরও একটি উৎস যোগ হয়েছে। এতে বিদেশ থেকে ঋণ নেয়া কমে আসবে।

শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শিক্ষার্থীদের এক বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ছায়া সংসদ নামে এই বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল- সর্বজনীন পেনশন স্কিম দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষায় সহায়ক হবে কি-না।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এই বিতর্ক অনুষ্ঠান পরিচালনা করেন। সেখানে দর্শকসারি থেকে পরিকল্পনামন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, সরকার পালিয়ে গেলে সর্বজনীন পেনশন স্কিম থাকবে কি-না।

উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার পালিয়ে যায় না, ব্যক্তি পালায়। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় যুক্ত। সরকারের স্থায়িত্বের সঙ্গে সর্বজনীন পেনশনের কোনো সম্পর্ক নেই।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ

উন্নয়ন কাজের জন্য সর্বজনীন পেনশন স্কিম থেকে ঋণ নেবে সরকার

Update Time : ০৫:২২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩