ঢাকা ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা

মিরপুরের হোম অব ক্রিকেটে আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে লঙ্কানরা। প্রথম টেস্টের একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা।

দ্বিতীয় টেস্টের লঙ্কান দল থেকে বাদ পড়েছেন প্রথম টেস্টে মাত্র ১ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদানিয়া। তার জায়গায় দ্বিতীয় টেস্টে সুযোগ মিলছে আরেক বাঁহাতি স্পিনার প্রবীণ জয়াভিক্রমার।

এছাড়া প্রথম টেস্টে শরিফুল ইসলামের বলে মাথায় আঘাত পেয়ে মাঝপথেই ম্যাচ এবং সিরিজ থেকে ছিটকে পড়া বিশ্ব ফার্নান্দোর পরিবর্তে সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কা মাঠে নামাবে কাসুন রাজিথাকে। চট্টগ্রামে বিশ্ব ফার্নান্দোর কনকাশন বদলি হিসেবে নেমে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার।

দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, ওশাডা ফার্নান্দো, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), অসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, প্রবীণ জয়াভিক্রমা এবং রমেশ মেন্ডিস।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

একাদশ থেকে দুটি পরিবর্তন নিয়ে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট খেলতে নামবে শ্রীলঙ্কা

Update Time : ০৩:২৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২