ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ

এক নজরে বিশ্ব সংবাদ: ২ এপ্রিল ২০২৬

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

যুদ্ধ মধ্যপ্রাচ্যে, আঘাত হাজার মাইল দূরে দক্ষিণ এশিয়ার কৃষিতে
যুদ্ধ মধ্যপ্রাচ্যে হলেও এর চরম মূল্য দিতে হচ্ছে হাজার মাইল দূরে দক্ষিণ এশিয়ার সাধারণ কৃষকদের। সার সরবরাহ ও জ্বালানি সংকটের কারণে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও নেপালের কোটি কোটি কৃষক চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

বিশ্বজুড়ে জ্বালানি সংকট, দেশে দেশে নানা পদক্ষেপ
ইরান যুদ্ধজনিত জ্বালানি সংকটের প্রভাবে বিশ্বজুড়ে দেশগুলো নাগরিকদের ধীরে গাড়ি চালাতে, বাসা থেকে কাজ করতে এবং অপ্রয়োজনীয় পোশাক ত্যাগ করতে বলছে। আবার জ্বালানির মজুত কমে যাওয়া এবং দামের ঊর্ধ্বগতির কারণে অনেক দেশ কয়লা ব্যবহার বাড়াচ্ছে, জ্বালানি রেশনিং চালু করছে, কর্মসপ্তাহ কমিয়ে দিচ্ছে ও মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করছে।

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ সৌদি আরব, যুদ্ধনীতি-অপমানে বন্ধুত্বে ফাটল
ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের খামখেয়ালি আচরণে যুক্তরাষ্ট্রের ওপর ক্রমশ বিরক্ত হয়ে উঠছে সৌদি আরব। বিশেষ করে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি, এই যুদ্ধের খরচ উপসাগরীয় দেশগুলোকে বহন করতে হবে এমন ইঙ্গিত এবং সৌদি যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে রিয়াদে।

হরমুজ প্রণালি খুলতে জোট বাঁধছে ৪০ দেশ, নেই যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ফলে অবরুদ্ধ হয়ে পড়া বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি ফের সচল করতে উদ্যোগী হয়েছে যুক্তরাজ্য। এই লক্ষ্যে ৪০টি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি বিশেষ আলোচনার আয়োজন করেছে লন্ডন। তবে এই জোটে নেই যুক্তরাষ্ট্র।

হাদি হত্যাকাণ্ড/ ফয়সাল-আলমগীর-ফিলিপকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠালেন ভারতের আদালত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেনকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জেল হাজত) নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালত। এছাড়া ফয়সাল-আলমগীরকে বাংলাদেশ থেকে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকেও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিধাননগর মহকুমা আদালত।

ইরানের সামরিক ঘাঁটিতে ক্ষতি ‘সামান্য’, মূল ঘাঁটি এখনো অক্ষত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানের সামরিক স্থাপনায় ‘সামান্য’ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তেহরান। একই সঙ্গে ইরানের মূল সামরিক সরঞ্জাম এমন স্থানে রয়েছে যেখানে শত্রুপক্ষ কখনোই পৌঁছাতে পারবে না এবং সেগুলো এখনো অক্ষত রয়েছে বলে মন্তব্য করা হয়েছে।

সাড়ে ৩ লাখ কোটি ডলারের সম্পদ গোপন করছেন বিশ্বের শীর্ষ ধনীরা
বিশ্বের শীর্ষ ধনীদের বিপুল পরিমাণ সম্পদ করের আওতার বাইরে রয়ে যাচ্ছে—এমনই দাবি করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম। সংস্থাটির সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, বিশ্বজুড়ে অতিধনী ব্যক্তিরা প্রায় ৩ দশমিক ৫৫ ট্রিলিয়ন (৩ লাখ ৫৫ হাজার কোটি) ডলারের সম্পদ কর কর্তৃপক্ষের চোখের আড়ালে রেখেছেন।

ট্রাম্পের ভাষণের পর বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম, শেয়ারবাজারে ধস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতিতে আরও অস্থিরতা দেখা দিয়েছে। ইরানে সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা এবং যুদ্ধের সমাপ্তি নিয়ে সুনির্দিষ্ট কোনো সময়সীমা না জানানোয় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে ব্যারেল প্রতি পাঁচ ডলারের বেশি বেড়েছে। একইসঙ্গে, এশিয়াসহ বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরনের ধস নেমেছে।

ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র টারনাটে শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে, উত্তর মালুকা প্রদেশের উপকূলীয় এলাকায়।

ট্রাম্প কি চাইলেই ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনতে পারবেন?
উত্তর আটলান্টিক জোট ন্যাটোর প্রাথমিক উদ্দেশ্য ছিল সোভিয়েত সাম্যবাদের বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা, যাকে সে সময় আক্রমণাত্মকভাবে বিস্তৃত হচ্ছে বলে মনে করা হতো।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত

এক নজরে বিশ্ব সংবাদ: ২ এপ্রিল ২০২৬

Update Time : ০৩:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬