ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬

এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া গিয়ে কীভাবে বিলিয়নিয়ার হলেন রবিন খুদা?

রবিন বুঝতে পেরেছিলেন, আগামী দিনগুলো হবে ক্লাউড কম্পিউটিং আর কৃত্রিম বুদ্ধিমত্তার (AI)। আর এই পুরো বিশ্বকে সচল রাখতে দরকার হবে বিশাল আকৃতির ‘হাইপারস্কেল ডেটা সেন্টার’। এই সরল আইডিয়াটাই বদলে দেয় তার জীবন।

বিয়ের আগে সম্পর্ককে ‘চরিত্রহীনতা’ বলা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট

ভারতের সুপ্রিম কোর্ট বলেছেন, বিয়ের আগে সম্পর্ককে ‘চরিত্রহীনতা’ বলা যাবে না। সোমবার (৮ জুন) তেলেঙ্গানার এক পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিল সংক্রান্ত মামলার রায়ে আদালত এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। এটি ভারতজুড়ে ব্যক্তিগত সম্পর্ক ও কর্মসংস্থানে নৈতিকতার ব্যাখ্যা নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে।

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৯

ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৯ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। পুলিশ জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ১৩৪ জন আহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানিয়েছে, এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।

চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না: ট্রাম্প

ইসরায়েলের ওপর ইরানের সাম্প্রতিক হামলা সত্ত্বেও একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন কোনো চুক্তি হলে তা মেনে নেওয়া ছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আর কোনো উপায় থাকবে না বলেও মনে করেন তিনি।

ইরানে ভয়াবহ হামলা ইসরায়েলের, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা

ইরানের রাজধানী তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে।

হামলার প্রতিশোধ, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের হাইফায় রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি’ হামলার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিপদ কেটে গেছে, জানাল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান তীব্র সংঘাতের রেশ এবার এসে লেগেছে সৌদি আরবে (Saudi Arab)। দেশটির একটি বিমানঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ এবং সম্ভাব্য হামলার আশঙ্কায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। তবে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং বড় ধরনের বিপদ কেটে গেছে।

বিশ্ববাজারে তেলের দাম বাড়ল একলাফে ৩ ডলার

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে। লেবাননে ইসরায়েলের নতুন বিমান হামলা এবং সোমবার (৮ জুন) ভোরে ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে বিকট বিস্ফোরণের খবরে জ্বালানি তেলের বাজারে এই অস্থিরতা তৈরি হয়।

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

ইসরায়েল ও ইরানকে একে অপরের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্লাটফর্মে এক সংক্ষিপ্ত পোস্টে তিনি বলেন, ইসরায়েল এবং ইরানকে অবশ্যই অবিলম্বে হামলা চালানো বন্ধ করতে হবে।

Tag :
জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন

এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬

Update Time : ০৬:১৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬