ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

এবার রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে

ভারতের বিরোধীদলীয় নেতা ও কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে। ২০০৪ সাল থেকে রাজধানী দিল্লির তুঘলক লেন এলাকার বাংলোটি দখলে রয়েছে তার। সম্প্রতি লোকসভার হাউজিং প্যানেল থেকে দেওয়া নোটিশে আগামী ২৩ এপ্রিলের মধ্যে তাকে বাংলোটি ছেড়ে দিতে বলা হয়।

সোমবার (২৭ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মানহানির মামলায় গুজরাতের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দেওয়ার পর লোকসভার সংসদ সদস্য পদ থেকে অযোগ্য ঘোষণা করা হয় রাহুল গান্ধীকে। এর দুই দিন পরই লোকসভার হাউজিং প্যানেল থেকে এই নোটিশ দেওয়া হলো।

যদিও কংগ্রেস জানিয়েছে, তারা এখনো নোটিশ পায়নি। এছাড়া গুজরাতের আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। আপিল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছিল।

কংগ্রেসের সংসদ সদস্য এবং দলের মুখপাত্র ড. নাসির হুসেন বলেন, ‘বিজেপির কাছ থেকে এটি প্রত্যাশিত ছিল। কারণ ভিন্নমতের কণ্ঠরোধ করতে তারা সব ধরনের কৌশল অবলম্বন করে। তারা আমাদের একজন গুরুত্বপূর্ণ নেতাকে কুৎসিত উপায়ে সংসদ থেকে বের করে দিয়েছে এবং এটি নতুন কিছু নয়।’

তিনি আরও জানান, রাহুল গান্ধী জেড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন। তিনি বিশেষ সুরক্ষাপ্রাপ্ত একজন ব্যক্তি। নতুন বাসস্থান খুঁজে পেতে তাকে কিছুটা সময় দিতে হবে।

Tag :
জনপ্রিয়

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

এবার রাহুল গান্ধীকে সরকারি বাংলো ছাড়তে বলা হয়েছে

Update Time : ০২:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩