ঢাকা ০১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে মধ্যে প্রকাশ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ২৯৯ Time View
মেডিক্যাল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শুক্রবার (০১ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র কলা ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আজকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে এলাম। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। মোট কেন্দ্র ১৯টি, ৫৭ টি ভেন্যু রয়েছে, সর্বমোট হল ১ হাজার ৭৯২। আমরা পরীক্ষা নিয়ে খুবেই সতর্ক রয়েছি। যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করছি। কোথায় থামছে সেটাও দেখি।
তিনি আরও বলেন, দেশে বেসরকারি ৭২টি এবং সরকারি ৩৭টি মেডিকেল কলেজ আছে। সরকারি-বেসরকারি মিলে মেডিকেল কলেজগুলোতে আসন সংখ্যা ১০ হাজার ৮৩৯টি। এরইমধ্যে এসব আসনের বিপরীতে শুরু হয়েছে ভর্তি পরীক্ষা। এজন্য মোট কেন্দ্র আছে ১৯টি। ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী এবার মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিচ্ছে। যা বিগত বছরগুলোর তুলনায় সবচেয়ে বেশি। সারাদেশে মোট ভেন্যু ৫৭টি, মোট হলের সংখ্যা এক হাজার ৭৯২টি।
এসময় আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. একে এম আহসান হাবিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ এইচএম এনায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মমতাজউদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে মধ্যে প্রকাশ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

Update Time : ০৯:৫৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২