ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

এশিয়া মহাদেশের সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশনের প্রকাশিত র‌্যাংকিংয়ে এশিয়া মহাদেশের সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা পায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৪’ প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। এশিয়ার ৩১ দেশের ৭৩৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে এবারের র‌্যাংকিং করা হয়েছে। তাতে এমন চিত্র দেখা গেছে।

র‍্যাংকিংয়ে সেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম চীনের জিংহুয়া ইউনিভার্সিটি, দ্বিতীয় চীনের পিকিং ইউনিভার্সিটি, তৃতীয়, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, চতুর্থ সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি এবং পঞ্চম জাপানের ইউনিভার্সিটি অব টোকিও।

সেরা দশের মধ্যে আরও আছে ইউনিভার্সিটি অব হংকং, চিনের সাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি, ফুদান ইউনিভার্সিটি, শেজিয়াং ইউনিভার্সিটি এবং হংকংয়ের দ্য চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বুয়েট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৩০১-৩৫০’র মধ্যে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটির অবস্থান ৩৫১-৪০০’র মধ্যে।

এছাড়া, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ৪০১-৫০০’র মধ্যে এবং খুলনা বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৫০১-৬০০’র মধ্যে।

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকার ৩২তম অবস্থানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স। পাকিস্তানের সেরা কায়েদ-ই-আজম ইউনিভার্সিটির অবস্থান ১২১তম।

শিক্ষাদান, গবেষণা, জ্ঞান বিতরণ এবং বৈশ্বিক দৃষ্টিভঙ্গিসহ মোট ১৮টি বিষয়ে মূল্যায়ন করে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাংকিং করেছে টাইমস হায়ার এডুকেশন।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

এশিয়া মহাদেশের সেরা ৩০০ তালিকায় নেই দেশের কোনো বিশ্ববিদ্যালয়

Update Time : ০৫:৩৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪