ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

‘এশিয়ার অলিম্পিক’ খ্যাত এশিয়ান গেমসের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আগামী সেপ্টেম্বরে চীনের হাংঝুতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘এশিয়ার অলিম্পিক’ খ্যাত এশিয়ান গেমসের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শুক্রবার (৬ মে) এক বিবৃতিতে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া এ ঘোষণা দেয়।

যদিও আনুষ্ঠানিকভাবে এশিয়ান গেমস স্থগিতের কারণ জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে চীনে করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় আসরটি স্থগিত করা হয়েছে।

এশিয়ান গেমসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চীনের হাংঝুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমস স্থগিত করার ঘোষণা দিয়েছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়া। পরবর্তী কোনো এক সময়ে এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ জানানো হবে।’

এশিয়ান গেমসের স্বাগতিক হাংঝু শহরটি চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের কাছেই অবস্থিত। করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে সাংহাইয়ে পূর্ণ লকডাউন চলছে।

গত মাসে এশিয়ান গেমসের আয়োজকরা জানিয়েছিল, ১ কোটি ২০ লাখ মানুষের শহর হাংঝুতে প্রতিযোগিতার ৫৬টি ভেন্যুর নির্মাণ কাজ শেষ হয়েছে।

এই বছরের ফেব্রুয়ারিতে চীনে অনুষ্ঠিত হয়েছিল শীতকালীন অলিম্পিক। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মাধ্যমে আয়োজিত হয়েছিল সেই প্রতিযোগিতা। এশিয়ান গেমসের এবারের আসরও সেভাবেই আয়োজন করা হবে বলে তখন জানিয়েছিল অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।

সূত্র : এএফপি

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

‘এশিয়ার অলিম্পিক’ খ্যাত এশিয়ান গেমসের এবারের আসরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Update Time : ০১:০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২