ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে মেয়েরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:২৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
  • ৩১৬ Time View

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছে মেয়েরা।

এবার ছাত্রদের পাসের হার ৯২ দশমিক ৬৯ শতাংশ। সেখানে ছাত্রীদের মধ্যে ৯৪ দশমিক ৫০ শতাংশ পাস করেছে।

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়েছিল।  তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন।

আর ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়েছিল, তাদের মধ্যে পাস করেছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন।

আর জিপিএ-৫ পাওয়া এক লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৭৬২ জন ছাত্র এবং ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন ছাত্রী।

গতবারের চেয়ে এবার ১১ শতাংশের বেশি শিক্ষার্থী পাস করেছে। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮। গতবার ছিল ৮২ দশমিক ৮৭ শতাংশ।

এবার মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্য উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন।

অন্যদিকে ৯ সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ৯৪ দশমিক শূন্য ৮।

যেভাবে জানবেন ফল: মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার জন্য SSC লিখে স্পেস দিয়ে সংশ্লিষ্ট বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এর পর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর (২০২১) লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: ঢাকা বোর্ডের ক্ষেত্রে: SSC স্পেস DHA স্পেস ১২৩৪৫৬ (রোল) স্পেস ২০২১ পাঠিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য SSC এর স্থলে Dakhil লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সাল লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। যেমন: Dakhil স্পেস MAD স্পেস ১২৩৪৫৬ স্পেস ২০২১ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

অনলাইনে যেভাবে: http://www.educationboardresults.gov.bd ওয়েবসাইট ভিজিট করে ফল জানা যাবে। এ ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, পরীক্ষার নাম এবং বোর্ড সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে মেয়েরা

Update Time : ১০:২৭:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১