ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন রবিবার অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৩০ জন পরীক্ষার্থী বহিষ্কার

  • Reporter Name
  • Update Time : ১২:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • ২৭৩ Time View

সারাদেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন রবিবার অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৩০ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ৯৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ৩৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এ সময় কোন পরিদর্শকে বহিষ্কার করা হয়নি। তবে ৩৫ হাজার ৮৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেলে এসব তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নয়টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৮৫০ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৮২৮ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩৪২ জন, যশোর বোর্ডের ২ হাজার ২৯ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯৫৮ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১৫০ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৯৩ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১৪৪ জন ও ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ১১২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। মাদ্রাসা বোর্ডে ১৩ হাজার ৮৭০ জন ও কারিগরি বোর্ডের ৩ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৭ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন, কুমিল্লা বোর্ডে ১৪ জন, বরিশাল বোর্ডে ১৬ জন, দিনাজপুর বোর্ডে ১২ জন, সিলেট বোর্ডে ১ জন ও ময়মনসিংহ বোর্ডের ৩২ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষাবোর্ডে ২৭ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৯ পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

উল্লেখ্য, এ বছর সব শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষা প্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এসএসসি ও সমমানের পরীক্ষার চতুর্থ দিন রবিবার অসদুপায় অবলম্বনের দায়ে মোট ১৩০ জন পরীক্ষার্থী বহিষ্কার

Update Time : ১২:৪৬:০৫ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩