ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এ ট্রফি দেশবাসীর জন্য, ১৮ কোটি মানুষের জন্য

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২
  • ২৪৭ Time View

সাফ শিরোপা নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। বাংলাদেশের সব মানুষকে এই শিরোপা উৎসর্গ করেছেন অধিনায়ক সাবিনা খাতুন।

তিনি বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সবার কাছে কৃতজ্ঞ। বাংলাদেশের ফুটবলারদের যে আপনারা এত ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’

সাফ জয়ের পর থেমে থাকতে চায় না বাংলাদেশ দল। সামনের বছর সাফ গেমস সাফল্যসহ এশিয়া পর্যায়ের সাফল্যের দিকে নজর এখন স্বর্ণকন্যাদের।

সাবিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরো সামনে যাওয়া যায়।’

সাফের এ সাফল্য সহজে আসেনি বলে জানান সাবিনা। ‘গত এক দশকের পরিশ্রমের ফল এ শিরোপা। দীর্ঘদিন ধরে দলকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য অধিনায়ক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

বাফুফে সভাপতিকে ধন্যবাদ জানাতে ভুল করেননি সাবিনা। বলেন, ‘সবচেয়ে বড় ধন্যবাদ প্রাপ্য বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন স্যার, নারী উইংয়ের প্রধান কিরণ আপাসহ সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা আছেন ও মন্ত্রী মহোদয়ের। তাদের সহযোগিতায় ২০১২ সাল থেকে ফুটবলটা ভালোভাবে চলছে। শেষ চার-পাঁচ বছরে যদি মেয়েদের সাফল্য দেখেন ও পরিশ্রম দেখেন এ শিরোপা সেটার ফল। আমরা সবার প্রতি কৃতজ্ঞ।’

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে ছাদ খোলা বাসে করে নারী ফুটবল দলকে নিয়ে যাওয়া হচ্ছে বাফুফে ভবনে। সেখানে দলকে সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

এর আগে বিমানবন্দরে ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের অভ্যর্থনা জানান। এ সময় তাদের মিষ্টি খাইয়ে ফুল দিয়ে বরণ করা হয়।

বেলা ১টা ৪০ মিনিটে সাবিনাদের বহকারী বিমানটি বিমানবন্দরে পৌঁছায়।

Tag :
জনপ্রিয়

এ ট্রফি দেশবাসীর জন্য, ১৮ কোটি মানুষের জন্য

Update Time : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২