ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় থাকছে ব্যাপক আয়োজন

ঐতিহাসিক ৭ মার্চে বদলে যাচ্ছে রাজধানী ঢাকার চিত্র। এদিন ঢাকার সব প্রবেশ পথসহ বিশেষ স্থানগুলোতে আলোকসজ্জা করা হবে, নির্মাণ করা হবে বেশ কিছু তোরণ। প্রতিটি ওয়ার্ডে পোড়ানো হবে আতশবাজি।

শনিবার (৬ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এসব তুলে ধরেন।

তিনি বলেন, ৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হবে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন।

ঢাকায় নিযুক্ত বিদেশি দূতাবাসের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনসমূহের প্রতিনিধিবৃন্দ যাতে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করতে পারেন সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

সংবাদ সম্মেলন বলা হয়েছে, কেন্দ্রীয় অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী প্রচার করা হবে। সরকারি-বেসরকারি টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করা হবে। এছাড়া প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় দিবসটির উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের দিনটি এবং জন্মশতবার্ষিকীতে জাতির পিতার জন্মদিন উদযাপনে নানাবিধ কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় থাকছে ব্যাপক আয়োজন

Update Time : ০৫:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১