ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

কক্সবাজার থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩
  • ২৫০ Time View
কক্সবাজার থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে ১ হাজার ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ‘কক্সবাজার এক্সপ্রেস’। প্রথমবারের মতো কক্সবাজার থেকে ট্রেনে যাত্রা করার সময় খুশির কথা জানিয়েছেন যাত্রীরা।
দুপুরে ট্রেন যাত্রার উদ্ভোধন করেন রেল মন্ত্রণালয়ের সচিব মো হুমায়ুন কবির।
এ সময় তিনি বলেন, আজ কক্সবাজারবাসীর জন্য ঐতিহাসিক দিন। বাণিজ্যিক ট্রেন চালু হওয়ায় দেশের নানা প্রান্তের লোকজন স্বল্প খরচে এখন থেকে কক্সবাজার আসতে পারবেন।
প্রথমদিনে ট্রেনে ভ্রমণকারীদের মধ্যে আছেন জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) এর কক্সবাজার কার্যালয়ের কর্মকর্তা বায়েজিদ। তিনি বলেন, ‘আমার প্রয়াত দাদা বদিউল আলম পাকিস্তান আমলে পঞ্চায়েত ছিলেন।দাদার নেতৃত্বে এলাকাবাসী ট্রেনের জন্য আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ফসল এই রুটের ট্রেন চলাচল। প্রথম ট্রেনের যাত্রী হতে পেরে আনন্দিত।’
এদিকে কক্সবাজার-ঢাকা যাতায়াতকারী ট্রেনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন কক্সবাজার নাগরিক ফোরামের সভাপতি আনম হেলাল উদ্দিন।
তিনি বলেন, ‘ট্রেন সার্ভিসে ইয়াবার চালান পাচারের আশংকা রয়েছে। তাই অবিলম্বে স্টেশনে স্ক্যনার মেশিন বসানো হোক।’
Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

কক্সবাজার থেকে ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে

Update Time : ১২:০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩