ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করোনার টিকা রফতানি বন্ধ করলো ভারত

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এবং ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা প্রতিরোধী ভ্যাকসিন রফতানি সাময়িক বন্ধ করেছে দিয়েছে ভারত পররাষ্ট্র মন্ত্রণালয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (২৫ মার্চ) এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিকা রফতানি বন্ধ করার কারণ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, নিজেদের চাহিদার যোগান দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্য দিয়ে কোভ্যাক্সের ১শ’ ৯০টি দেশের ওপর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক, সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) সম্প্রতি যুক্তরাজ্য ও ব্রাজিলসহ বেশ কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালান পাঠাতে বিলম্ব করেছে। ভারত এখন পর্যন্ত ৭৬টি দেশে ছয় কোটি ডোজেরও বেশি ভ্যাকসিন রফতানি করেছে যা বেশিরভাগই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার।

ভারতের এই সিদ্ধান্ত এমন সময়ে এলো, যখন দেশটি করোনায় খুবই খারাপ সময় পার করছে। বুধবার দেশটিতে প্রায় ৪৭ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে এবং অন্তত ২৭৫ জনের মৃত্যু হয়েছে।

Tag :
জনপ্রিয়

করোনার টিকা রফতানি বন্ধ করলো ভারত

Update Time : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১