ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

করোনার নতুন একটি ধরন ‘নিওকোভ’ আক্রান্তের ৩৩ শতাংশেরই মৃত্যু হতে পারে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২
  • ৩১৯ Time View

করোনার নতুন একটি ধরন চীনের হুবেই প্রদেশের উহান শহরের বিজ্ঞানীরা শনাক্ত করেছেন। তারা ধরনটির নাম দিয়েছেন ‘নিওকোভ’।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) উহানের একটি ওয়েবসাইটে প্রকাশ হওয়া এক গবেষণা প্রতিবেদনে এ বিষয়ে জানানো হয়েছে। বলা হয়, নতুন এই ধরনে প্রতি তিন সংক্রমিত ব্যক্তির মধ্যে একজনের বা ৩৩ শতাংশেরই মৃত্যু হতে পারে। খবর আনন্দবাজার পত্রিকার।

বিজ্ঞানীরা বলেছেন, নতুন শনাক্ত হওয়া ধরনটি শ্বাসযন্ত্রকে ব্যাপক প্রভাবিত করতে পারে। এছাড়া অন্য ধরনগুলোর তুলনায় এটি আরও বেশি প্রাণঘাতী। বাজারের কোনো টিকাই ‘নিওকোভ’ এর ক্ষেত্রে কাজে আসবে না।

করোনার নতুন ধরন ‘নিওকোভ’ অন্য ধরনগুলোর চেয়ে আলাদা হলেও ২০১৩ ও ২০১৫ সালে এর মতো ধরনের অস্তিত্বের সন্ধান পেয়েছিলেন বিজ্ঞানীরা। করোনার সঙ্গে ‘নিওকোভে’র মিল রয়েছে। এটি প্রথম দক্ষিণ আফ্রিকায় বাঁদুড়ের দেহে শনাক্ত হয়। বৃহস্পতিবার ‘ভেক্টর রাশিয়ান স্টেট রিসার্চ সেন্টার অব ভাইরোলজি অ্যান্ড বায়ো-টেকনোলজি’র বিবৃতিতে বলা হয়, চীনা বিশেষজ্ঞরা করোনার নতুন ধরন ‘নিওকোভে’র বিষয়টি জানিয়েছেন। প্রকৃতপক্ষে মানুষের দেহে এটি শনাক্তের আশঙ্কা নেই।

বিশ্বে ওমিক্রন সংক্রমণের মাত্রা তীব্র হওয়ার মুখে করোনার নতুন ধরন শনাক্ত হলো। তবে ‘নিওকোভে’র মারণক্ষমতা বেশি।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

করোনার নতুন একটি ধরন ‘নিওকোভ’ আক্রান্তের ৩৩ শতাংশেরই মৃত্যু হতে পারে

Update Time : ১১:৪১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জানুয়ারী ২০২২