ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় আগের দিনের তুলনায় বিশ্বব্যাপী দৈনিক মৃত্যুর সংখ্যা, শনাক্ত রোগীর সংখ্যা ও সুস্থতার হার বেড়েছে

করোনায় আগের দিনের তুলনায় বিশ্বব্যাপী দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। একইসঙ্গে বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা ও সুস্থতার হারও।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আরও ৭ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ১০ হাজার ৬২৯ জনের দেহে। এছাড়া করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৫৪ হাজার ২৮৩ জন।

ওয়ার্ল্ডোমিটার্স-এর সবশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু বেড়ে ৪৯ লাখ ২৮ হাজার ৮৮৫ জনে এবং শনাক্ত রোগীর সংখ্যা ২৪ কোটি ২৩ লাখ ৭ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৯৬ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

এদিকে আগের দিন বিশ্বে করোনায় সংক্রমিত হয় ৩ লাখ ৫২ হাজার ৮৬৪ জন। মৃত্যু হয় ৫ হাজার ১৬৮ জনের। সুস্থ হয়ে উঠেছিলেন ৪ লাখ ৪৩ হাজার ২১০ জন।

অর্থাৎ, এক দিনের ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগী ৫৭ হাজার ৭৬৫ জন এবং মৃতের সংখ্যা বেড়েছে ১ হাজার ৯৭৩ জন বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর হিসেবে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র। এ সময়ে দেশটিতে ৭১ হাজার ৭৬১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৮ জনের। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৫৯ লাখ ৯৬ হাজারের বেশি রোগী।

গত ২৪ ঘণ্টায় ভারত ও ব্রাজিলে শনাক্ত ও মৃত্যু কমে আসছে। মঙ্গলবার ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১৪ হাজার ৯৩৬ জন এবং এ রোগে মারা গেছেন ১৯৯ জন। অন্যদিকে, এই দিন ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯৬৯ জন এবং মারা গেছেন ৩৮১ জন।

এদিকে যুক্তরাজ্যে নতুন শনাক্ত হয়েছেন ৪৩ হাজার ৭৩৮ রোগী এবং ২২৩ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭৪০ এবং মারা গেছে ১ হাজার ১৫ জন।

Tag :

Update Time : ০৫:১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১