ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

করোনায় বিশ্বে মৃত্যুতে শীর্ষে ব্রাজিল, সংক্রমণে ভারত

করোনায় বিশ্বে দৈনিক মৃত্যু ও আক্রান্তের হার আগের দিনের তুলনায় কমেছে। গত ঘণ্টায় ভাইরাসটিতে মারা গেছেন ৪২৪ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন। পাশাপাশি সুস্থ হয়ে উঠেছেন তিন লাখ আট হাজার ২৯৬ জন। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ভারতে। আর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রাজিলে।

সোমবার (৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩৯ লাখ ৯৩ হাজার ১৮৬ জনে।

এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৭ হাজার ৮৫৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ৪৭ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ৩৪২ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২১ হাজার ২৯৩ জন মারা গেছেন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৭৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৭৮৩ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৭ লাখ ৬৯ হাজার ৮০৮ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ২৪ হাজার ৪৭৫ জনের।

অন্যদিকে করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩৮৭ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৮৭২ জন এবং মারা গেছেন ৪ লাখ ২ হাজার ৭৫৮ জন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১১ হাজার ১৬১ জন, রাশিয়ায় এক লাখ ৩৭ হাজার ৯২৫ জন, যুক্তরাজ্যে এক লাখ ২৮ হাজার ২২২ জন, ইতালিতে এক লাখ ২৭ হাজার ৬৪৯ জন, তুরস্কে ৪৯ হাজার ৯২৪ জন, স্পেনে ৮০ হাজার ৯১১ জন, জার্মানিতে ৯১ হাজার ৫৮৪ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৩৩ হাজার ৫৮০ জন মারা গেছেন।

Tag :

Update Time : ০৫:১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১