ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কলম্বিয়ার বিপক্ষে ৯৮ মিনিটে ভিনিসিয়ুসের গোলে নাটকীয় জয় ব্রাজিলের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ১৮৪ Time View

শেষ বাঁশি তখন প্রায় বাজবে বাজবে অবস্থা। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ড্র করে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার পথে ছিল ব্রাজিল। এমন সময়ে ত্রাতা হয়ে এলেন ভিনিসিয়ুস জুনিয়র। যোগ করা সময়ের অষ্টম মিনিটে তার গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ সময় শনিবার সকালে ঘরের মাঠে ২-১ ব‍্যবধানে জিতেছে দরিভাল জুনিয়রের দল। এই জয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল।

১৩ ম্যাচে ৬ জয়ে ২১ পয়েন্ট এখন সেলেসাওদের। এক ম্যাচ কম খেলে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিনে উরুগুয়ে।

কলম্বিয়ার বিপক্ষে সবশেষ দুই ম্যাচে জয় ছিল না ব্রাজিলের। ছিল একটি হার এবং এক ড্র। অবশেষে খরা কাটলো নাটকীয় জয়ে।

ম্যাচে অবশ্য দাপট দেখিয়েছে ব্রাজিলই। কলম্বিয়ার ১০ শটের বিপরীতে তারা নেয় ১৭ শট। ব্রাজিলের ৭টি ছিল লক্ষ্যে, কলম্বিয়ার ৩টি।

ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলেই শুরু করে ব্রাজিল। ম্যাচের প্রথম মিনিট থেকেই গতিময় ও পাসিং ফুটবলে উপহার দেয় দরিভালের দল।

চতুর্থ মিনিটে রাফিনহার পাস ধরে দারুণভাবে কলম্বিয়ার বক্সে ঢুকে পড়েন ভিনিসিয়ুস। বক্সের ভেতর ভিনিকে থামাতে গিয়ে ফাউল করেন কলম্বিয়ান ডিফেন্ডার দানিয়েল মুনোজ। পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিকে গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন বার্সেলোনা তারকা রাফিনহা।

পিছিয়ে পড়া কলম্বিয়া নিজেদের গুছিয়ে নিয়ে কয়েকবার আক্রমণে যায়। শুরুর কয়েকটি আক্রমণ তেমন কার্যকর না হলেও ৪১ মিনিটে ঠিকই গোল আদায় করে নেয় অতিথিরা। দারুণ এক আক্রমণ থেকে ব্রাজিলের ডিফেন্সের প্রতিরোধ ভেঙে দেয় কলম্বিয়া। অসাধারণ ফিনিশিংয়ে গোল করে দলকে সমতায় ফেরান লিভারপুল তারকা ‍লুইস দিয়াজ।

বিরতি থেকে ফিরে ফের আক্রমণে মনোযোগ দেয় ব্রাজিল। কলম্বিয়াও চেষ্টা করেছে এগিয়ে যেতে। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। ম্যাচ যখন শেষের পথে, তখন ডেডলক ভাঙেন ভিনিসিয়ুস। যোগ করা সময়ের অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে ব্রাজিলকে নাটকীয় জয় এনে দেন রিয়াল তারকা।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

কলম্বিয়ার বিপক্ষে ৯৮ মিনিটে ভিনিসিয়ুসের গোলে নাটকীয় জয় ব্রাজিলের

Update Time : ০৫:১৬:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫