ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কসোভোর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। কসোভো বাংলাদেশ থেকে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের তৈরি পোশাক এবং ওষুধ আমদানি করে ব্যাপকভাবে উপকৃত হতে পারে। বাংলাদেশ ও কসোভো দ্বিপাক্ষিক বাণিজ্য স্বার্থ নিয়ে এভাবেই বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে যান বাংলাদেশে কসোভোর রাষ্ট্রদূত গুনার উরেয়া। এ সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

গত ১৫ বছরে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন কসোভো রাষ্ট্রদূত। তিনি বলেন, বাংলাদেশ ভবিষ্যতে বিশ্ব মঞ্চে বড় অর্থনীতির দেশ হবে।

কসভোর প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুনার উরেয়ার ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাষ্ট্রদূত বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করতে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পররাষ্ট্র দফতরকেও ধন্যবাদ জানান।এসময় তিনি বলেন, কসোভোতে ১৯ হাজার বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

কসোভোর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে চান প্রধানমন্ত্রী

Update Time : ১২:৪৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩