ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা এখন ১০ দশমিক ১ ডিগ্রিতে নেমে এসেছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ২৪২ Time View

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা এখন ১০ দশমিক ১ ডিগ্রিতে নেমে এসেছে। ফলে কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। ঠান্ডায় ব্যাহত হয়েছে জেলার স্বাভাবিক জীবনযাত্রা। তবে গত কয়েকদিনের তুলনায় আজ কুয়াশা কুড়িগ্রামে কিছুটা কম দেখা গেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ইতিমধ্যে শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪২ হাজার কম্বল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

ঠান্ডার বিপাকে পড়েছে শ্রমজীবি, ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ। শিশু ও বয়স্করাও পড়েছেন বিপাকে। উত্তরের তীব্র বাতাসের কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। জেলায় প্রবাহিত ১৬টি নদ-নদী ও এর তীরবর্তী চর ও দ্বীপের মানুষ দুর্ভোগে আছে।

জেলার রাজারহাট উপজেলার কবির হাওলাদার বলেন, আমি শ্রমিকের কাজ করি, খুব সকালে কাজে যেতে হয়। ঠান্ডার কারণে হাত পা বরফ হয়ে আসে। কয়েকদিন থেকে ঠান্ডা ও কুয়াশার কারণে আমরা বাইরে বের হতে পারছি না।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহিনুর রহমান সরর্দার জানান, বর্তামানে হাসপাতালটি এখন ঠান্ডজনিত রোগীর প্রকোপ বেড়েছে। এই মুহুর্তে ৩৬৫ জন রোগীকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শিশু ৭১ জন। শীতজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। তবে এই জানুয়ারি মাসে আরো ২-১টি শৈত্য প্রবাহের সম্ভবনা রয়েছে।

কুড়িগ্রাম আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত জানান, এই শীত ও কুয়াশায় শীতকালীন বিভিন্ন প্রকার শাক সবজির ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। যদি তীব্র শৈত্য প্রবাহ কয়েকদিন স্থায়ী হয় তবে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এসময় কি করতে হবে সে বিষয়ে কৃষকদের পরামর্শ দেয়া হয়েছে।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা এখন ১০ দশমিক ১ ডিগ্রিতে নেমে এসেছে

Update Time : ০৫:২৫:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪