ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৩ জুলাই ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ২৪ জুলাই ২০২৬ শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি

কুমিল্লা-৩ থেকেও তন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বর ঢাকা-১০ আসনে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

গত ২৪ ডিসেম্বর কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। তবে বিষয়টি জানাজানি হয়েছে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়, প্রবাসী কল্যাণ) হাচিবুর রহমান পরাগ গণমাধ্যমে এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কুমিল্লার ১১টি আসনে এখন পর্যন্ত ১০৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গত বুধবার রমজানুল করিম নামের এক ব্যক্তি আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের আকুবপুর গ্রামের মোহাম্মদ বিল্লাল হোসেন ছেলে।

তবে তার পক্ষে স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহকারী রমজানুল করিমের বাড়ি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া গ্রামে। তিনি পেশায় কুমিল্লা জেলা জজ আদালতের আইনজীবী সহকারী।মনোনয়ন ফরম সংগ্রেহের বিষয়ে জানতে চাইলে রমজানুল করিম বলেন, ‘বুধবার আসিফ মাহমুদের কয়েকজন লোক এসে তার ঠিকানা এবং ব্যাংক ড্রাফটের টাকা দিয়ে ডিসি অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে দিতে আমাকে বলেন। তাদের কথামতো আমি মনোনয়ন ফরম সংগ্রহ করে দিয়েছি।

সাবেক এই উপদেষ্টার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। এর ছেয়ে বেশি কিছু আমি জানি না।’এ বিষয়ে জানতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে যোগাযেগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।

তবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার চাচাতো ভাই এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলার আহ্বায়ক উবায়দুল সিদ্দিকী বলেন, ‘বিভিন্ন মাধ্যমে গতকাল রাতে বিষয়টি জেনেছি। মুরাদনগর থেকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।

কিভাবে এই মনোনয়ন সংগ্রহ হয়েছে সেটাও আমি জানি না। আমরা জানি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা থেকে নির্বাচন করবেন এবং সেটাই চূড়ান্ত।’গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগের দিন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করেন। ১২ ডিসেম্বর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা দেন। এরপর ২২ ডিসেম্বর ধানমন্ডিতে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

Tag :
জনপ্রিয়

শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার

কুমিল্লা-৩ থেকেও তন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের মনোনয়নপত্র সংগ্রহ

Update Time : ১২:১৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫