কৃষ্ণসাগরে যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানো হয়েছে বলে রাশিয়া দাবি করেছে। ক্রেমলিনে যুক্তরাজ্যের প্রতিনিধিকে তলব করা হয়েছে বলেও রাশিয়া জানিয়েছে। তবে যুক্তরাজ্য দুইটি বিষয়ই অস্বীকার করেছে। তাদের দাবি, রাশিয়া যা বলছে, তেমন কোনো ঘটনাই ঘটেনি।
যুক্তরাজ্যের প্রতিক্রিয়া
যুক্তরাজ্য অবশ্য বিষয়টি অস্বীকার করেছে। তাদের বক্তব্য, এমন কোনো ঘটনাই ঘটেনি। যুক্তরাজ্য জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনে ইউক্রেনের সমুদ্র সীমান্ত দিয়ে যাচ্ছিল ডেস্ট্রয়ার জাহাজটি। রাশিয়ার পানিসীমায় তা ঢোকেনি।
ইউক্রেনের প্রতিক্রিয়া
রাশিয়ার দাবি নস্যাৎ করে দিয়েছে ইউক্রেন। তাদের দাবি, কৃষ্ণসাগরে ক্রিমিয়া অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে উঠেপড়ে লেগেছে রাশিয়া। ফলে ওই অঞ্চলে তারা সবসময়ই নিজেদের দাপট দেখানোর চেষ্টা করে। রাশিয়া যুক্তরাজ্যের জাহাজ নিয়ে যে দাবি করেছে, তা সম্পূর্ণ মিথ্যা বলেও জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। বরং রাশিয়াকেই পাল্টা সচেতন হতে বলেছে তারা।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য, কৃষ্ণসাগর অঞ্চলে ন্যাটো এবং ইউক্রেনের নতুন করে সমঝোতা করা দরকার। নইলে ওই অঞ্চলে রাশিয়ার আগ্রাসন বন্ধ করা যাবে না। বিশেষজ্ঞদের বক্তব্য, যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে ওয়ার্নিং শট ছোড়া অজুহাত মাত্র। রাশিয়া আসলে এই ঘটনার মধ্য দিয়ে ক্রিমিয়া বিতর্ক আবার সামনে আনতে চেয়েছে। সূত্র : ডয়চে ভেলে
ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি রাশিয়ার
রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, আমরা মনে করি ব্রিটিশরা উসকানিমূলক তৎপরতা চালিয়েছে। দুঃখজনক হলো যে, এটি ইচ্ছাকৃত ছিল এবং প্রস্তুতি নিয়েই উসকানি সৃষ্টি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 























