ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৩১১ Time View

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না বলে আশ্বস্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ নিজ দপ্তরে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ডিবিসি ২৪ চ্যানেলের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া ও ওমর ফারুক, ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ড. হাছান বলেন, ‘সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি দেয়া হয়েছে, সে বিষয়ে আলোচনা করতেই সাংবাদিক নেতৃবৃন্দ এসেছিলেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। সরকার যে কারও ব্যাংক হিসাব চাইতে পারে, কিন্তু কেন সংগঠনের নাম দিয়ে চাওয়া হলো, এটিই তাদের উদ্বেগের কারণ। আমি তাদেরকে বলেছি যে, অহেতুক যাতে কেউ হয়রানির স্বীকার না হয়, সে বিষয়টি তথ্যমন্ত্রী হিসেবে আমি দেখব।’

তথ্যমন্ত্রী বলেন, এই হিসাব চাওয়ার প্রেক্ষিতে সরকারের সাথে সাংবাদিকদের যাতে কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেদিকে নজর রাখার জন্য তারা আমাকে বলেছেন, আমিও তাদেরকে এ বিষয়ে নজর রাখতে অনুরোধ জানিয়েছি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব প্রধানমন্ত্রী। সাংবাদিকদের কল্যাণে  তিনি অনেক কিছু করেছেন। তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করেছেন, জাতীয় প্রেসক্লাবের ভবন নির্মাণে অনুদান দিয়েছেন, করোনাকালে সাংবাদিকদের এককালীন সহায়তা দিয়েছেন, তিনি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন। সাংবাদিকদের যাতে কোনো কারণে কোনো অসুবিধা না হয় সে জন্য প্রধানমন্ত্রী সব সময় যত্নবান এবং নিয়মিত খোঁজ খবর রাখেন। কেউ যাতে সরকারের সাথে সাংবাদিকদের দূরত্ব সৃষ্টি করতে না পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

কোনো সাংবাদিক অহেতুক হয়রানির শিকার হবেন না : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

Update Time : ০৪:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১