ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

কোভিডের তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেয়া সাময়িক বন্ধ

দেশে কোভিডের মজুত করা টিকার মেয়াদ শেষ হওয়ার পর তৃতীয় ও চতুর্থ ডোজ দেয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদফতর। কোভ্যাক্স থেকে টিকা আসাসাপেক্ষে আবারো এই কার্যক্রম শুরু হবে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, মঙ্গলবার বুস্টার ও দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমে ব্যবহৃত টিকার মেয়াদ শেষ হয়েছে। এই দু’ডোজে কোভ্যাক্সের টিকা ব্যবহার করা হয়েছিল।

আহমেদুল কবির বলেন, নতুন করে টিকা পাওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমরা কোভ্যাক্সের কাছে আবেদন করেছি। আবেদন করার পর টিকা আসতে কিছুটা সময় লাগবে। আশা করছি, দুই-তিন সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে। এই সময়টা আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো বিকল্প নেই। আমাদের কাছে আবার টিকার চালান আসা মাত্রই কার্যক্রম শুরু করব।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ছয় লাখের বেশি টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে। একইসাথে ছয় কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং তিন কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেয়া হয়েছে।

সূত্র : বাসস

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

কোভিডের তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেয়া সাময়িক বন্ধ

Update Time : ১২:২৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩