ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিন জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারে পাকস্থলী থেকে সফলভাবে কয়েন অপসারণ বাহরাইন-কুয়েতে ৮৫টি মার্কিন স্থাপনায় ইরানের হামলা আজকের নামাজের সময়সূচি: ৭ জুলাই ২০২৬ কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন এক নজরে বিশ্ব সংবাদ: ৭ জুলাই ২০২৬ ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, উত্তপ্ত হরমুজ এই আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না; শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়: মেসি

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৫ Time View

বিশ্বকাপের ৪৮ দলের শিরোপার লড়াই এখন পৌঁছে গেছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ পর্যায়ে। গ্রুপ পর্ব, শেষ বত্রিশ আর শেষ ষোলোর রুদ্ধশ্বাস লড়াই পেরিয়ে বিশ্বকাপে টিকে আছে মাত্র আটটি দল।

মঙ্গলবার শেষ ষোলোর শেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালের শেষ টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে শেষ আটের লাইনআপ।

চারটি কোয়ার্টার-ফাইনালেই রয়েছে ভিন্ন ভিন্ন গল্প; কোথাও প্রতিশোধের মঞ্চ, কোথাও ইতিহাস গড়ার স্বপ্ন, আবার কোথাও ইউরোপীয় দুই পরাশক্তির লড়াই।

ফ্রান্স বনাম মরক্কো : ১০ জুলাই, বোস্টন, রাত ২টা

গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো এবারো দুর্দান্ত ছন্দে। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে অপরাজিত তারা। এবার শেষ আটে তাদের সামনে সেই ফ্রান্স, যাদের কাছে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল মরক্কোর।

সেমিফাইনালের সেই হার এখনো দগদগে মরক্কোর। তাই শেষ আটের এই লড়াই শুধু সেমিফাইনালের টিকিটের নয়, মরক্কোর জন্য এটি প্রতিশোধ নেয়ারও মঞ্চ। শুক্রবার রাত ২টায় বোস্টনে সেই লক্ষ্যেই মাঠে নামবে মরক্কো।

অন্যদিকে গত আসরের রানার্সআপ ফ্রান্স এখন পর্যন্ত পাঁচ ম্যাচের সবকটিই জিতে উঠেছে শেষ আটে। গোল করেছে ১৪টি, হজম করেছে মাত্র ২টি। দিদিয়ের দেশমের দল এবারো অন্যতম শিরোপাপ্রত্যাশী।

স্পেন বনাম বেলজিয়াম : ১১ জুলাই, ক্যালিফোর্নিয়া, রাত ১টা

শেষ ষোলোর সবচেয়ে নাটকীয় ম্যাচগুলোর একটিতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-০ গোলে হারিয়েছে স্পেন। বদলি নেমে যোগ করা সময়ে জয়সূচক গোল করেন মিকেল মেরিনো।

লুইস দে লা ফুয়েন্তের দল এখন টানা ৩৫ ম্যাচ অপরাজিত (২৬ জয়, ৯ ড্র)। গ্রুপ পর্বে দুই জয় ও এক ড্রয়ে শীর্ষে থেকে নকআউটে ওঠার পর শেষ বত্রিশে ৩-০ গোলে অস্ট্রিয়াকে উড়িয়ে দেয় তারা।

স্পেনের প্রতিপক্ষ বেলজিয়াম। শেষ ষোলোয় সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ইউরোপের আরেক পরাশক্তি। এই রাউন্ডে চার গোল করা একমাত্র দলও তারা। বেলজিয়ামের নকআউট যাত্রাটাও নাটকীয়।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে ড্র করলেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে শেষ বত্রিশ নিশ্চিত করে তারা। এরপর সেনেগালের বিপক্ষে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও জয় নিয়ে শেষ ষোলোতে উঠে তারা।

নরওয়ে বনাম ইংল্যান্ড : ১২ জুলাই, ফ্লোরিডা, রাত ৩টা

শেষ ষোলোর সবচেয়ে বড় চমক দেখিয়েছে নরওয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। জোড়া গোল করে নরওয়ের জয়ের নায়ক আর্লিং হলান্ড।

চলতি আসরের আগে বিশ্বকাপের নকআউটে কোনো জয়ই ছিল না নরওয়ের। এবার টানা দু’টি নকআউট ম্যাচ জিতে ইতিহাস গড়েছে তারা। গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচ জয়ের পর শুধু ফ্রান্সের কাছে হেরেছিল ইউরোপের দেশটি।

তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড। শেষ ষোলোয় প্রায় পুরো দ্বিতীয়ার্ধ ১০ জন নিয়ে খেলেও সহ-আয়োজক মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে টমাস টুখেলের দল।

১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নরা এখন পর্যন্ত অপরাজিত। গ্রুপ পর্বে দুটি জয় ও একটি ড্রয়ের পর শেষ বত্রিশে হ্যারি কেইনের জোড়া গোলে হারিয়েছিল ডিআর কঙ্গোকে।

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড : ১২ জুলাই, ক্যানসাস সিটি, সকাল ৭টা।

নকআউট পর্বে দুই ম্যাচেই ৩-২ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ বত্রিশে নবাগত কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ে হারানোর পর শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল লিওনেল স্কালোনির দল।

তবে মাত্র ১৩ মিনিটে তিন গোল করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে শেষ আট নিশ্চিত করে মেসিরা। গ্রুপ পর্বেও তিন ম্যাচের সবকটিই জিতেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। গ্রুপ পর্বে দুই জয় ও এক ড্রয়ে শীর্ষে থেকে নকআউটে ওঠা সুইসরা শেষ বত্রিশে আলজেরিয়াকে হারানোর পর শেষ ষোলোয় কলম্বিয়াকে টাইব্রেকারে বিদায় করে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে।

Tag :
জনপ্রিয়

উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

Update Time : ০৫:১৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬