ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তানের বিপক্ষে পর পর দুই সিরিজে হার।
দলের এমন বাজে অবস্থার কারনে বিসিবিতে থাকা কর্মকর্তাদের অনেকেই পদত্যাগ চাচ্ছেন। এরই মধ্যে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে আকরাম খানের সরে দাঁড়ানোর খবর এলো।
সোমবার (২০ ডিসেম্বর) বিকেলে আকরামের স্ত্রী সাবিনা আকরাম ফেসবুক পোস্ট দিয়ে এই খবরটি জানিয়েছেন। সাবিনা তার পোস্টে লিখেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছে আকরাম খান। ‘
সাবিনা আকরামের এই পোস্ট ঝড়ের বেগে সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই নিজের ফোন বন্ধ করে দেন আকরাম খান। যে কারণে ফোন করে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আকরামকে আসলে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে।
১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম খান ২০১৪ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই তিনি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আগামী সপ্তাহে বিসিবির প্রথম বোর্ড সভায় ক্রিকেট অপারেশন্সের নতুন চেয়ারম্যানের নাম ঘোষিত হতে পারে।
আকরাম খানের ফোন বন্ধ থাকলেও সাবিনা আকরাম গণমাধ্যমকে বলেছেন, ‘এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত। ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকল আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরও সময় দিক। দ্রুতই সে নিজ মুখে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানাবে। ‘
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াচ্ছেন আকরাম খান

Update Time : ০৪:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১