ইসরায়েলের বিভিন্ন শহর ও আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যা এখনও চলমান রয়েছে। এসব হামলায় তেল আবিব, বেইত শেমেশসহ বেশকিছু শহরে অগ্নিকাণ্ড ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব এলাকা পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। খবর বার্তা সংস্থা এএফপির।
পরিদর্শনে গিয়ে তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। নেতানিয়াহু তার বক্তব্যে উদ্ভুত পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তবে তিনি ঠিক কী বলেছেন তার বিস্তারিত এখনো জানা যায়নি। খবর বিবিসির।
নেতানিয়াহু যে এলাকা পরিদর্শনে গিয়েছেন, ওই এলাকায় রোববার ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। এমনকি মৃত্যুর খবরও পাওয়া গেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে নয়জন ইসরায়েলি নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ওই এলাকাটি ছিল একটি আবাসিক এলাকা এবং আশপাশের কাঠামোগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অনলাইন ডেস্ক 



















