ঢাকা ০২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মৃত্যুতে আজকের সব ম্যাচ স্থগিত: বিসিবি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ২১০ Time View

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ বোর্ডের আওতাধীন সকল ম্যাচ স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে বিসিবি এ তথ্য নিশ্চিত করে।

বিবৃতিতে জানানো হয়, আজকের সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস-রংপুর রাইডার্সের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ম্যাচ বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ম্যাচ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

একই সাথে, ঢাকা মেট্রোপলিসের ক্রিকেট কমিটি (সিসিডিএম) ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ১ জানুয়ারী ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের (২০২৫-২৬ মৌসুম) নয়টি ম্যাচ স্থগিত করেছে।

সিসিডিএম এক বিবৃতিতে বলেছে, স্থগিত হওয়া ম্যাচগুলি নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে এবং সংশোধিত সূচী যথাসময়ে জানানো হবে। শোকের এই সময়ে, আমরা আমাদের গভীর সমবেদনা জানাই।

Tag :
জনপ্রিয়

খালেদা জিয়ার মৃত্যুতে আজকের সব ম্যাচ স্থগিত: বিসিবি

Update Time : ০৩:০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫