ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে আজ: ডা. এ জেড এম জাহিদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ১৯৩ Time View

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভেরিফাইড পেজ থেকে সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

জাহিদ হোসেন বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে গত এক মাসে তার শারীরিক অবস্থা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

আজ তাকে অপারেশন থিয়েটারে নিয়ে একটি ছোট প্রসিডিউর করা হয়েছে, যা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউতে আইসিইউ সুবিধাসম্পন্ন একটি কেবিনে চিকিৎসাধীন আছেন।তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, সৈয়দা শারমিলা রহমান, শামীম ইসকান্দারসহ পরিবারের সদস্য এবং দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে যে চিকিৎসা তিনি পাচ্ছেন, তা যেন আল্লাহ তায়ালা অব্যাহত রাখেন এবং বর্তমান অবস্থা থেকে তাকে আরো সুস্থতার দিকে এগিয়ে নেন সেজন্য দোয়া চাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, আগের অবস্থার তুলনায় বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল। আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং সবার দোয়ায় তার অবস্থার কোনো অবনতি ঘটেনি। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আইসিইউর সব সুবিধাসহ চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ২৩ নভেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়াকে ভর্তি করা হয়।

প্রায় এক মাস ধরে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিল রোগে ভুগছেন। চলতি বছরের জুন মাসে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন।
Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

খালেদা জিয়ার স্বাস্থ্য গত এক মাসের মধ্যে সবচেয়ে স্থিতিশীল রয়েছে আজ: ডা. এ জেড এম জাহিদ

Update Time : ১২:৪৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫