ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫

‘খুব কঠিন’ পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনকে দ্রুত নতুন অস্ত্র সরবরাহ করা প্রয়োজন: জেলেনস্কি

পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে রাশিয়ান বাহিনীর ক্রমাগত আক্রমণে সৃষ্ট ‘খুব কঠিন’ পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনকে দ্রুত নতুন অস্ত্র সরবরাহ করা প্রয়োজন বলে জনিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার রাতে ভিডিও ভাষণে কথা বলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে তিনি বলেন, ‘পরিস্থিতি খুবই কঠিন। বাখমুত, ভুহলেদার এবং দোনেতস্ক অঞ্চলের অন্যান্য সেক্টরে ক্রমাগত রাশিয়ান হামলা হচ্ছে। আমাদের প্রতিরক্ষা শক্তি ভেঙে দিতে সেখানে ক্রমাগত চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া দীর্ঘ সময় ধরে যুদ্ধ বজায় রেখে আমাদের বাহিনীকে শেষ করে ফেলতে চায়। তাই আমাদের সময়কে কাজে লাগাতে হবে। আমাদের পদক্ষেপকে গতিশীল করতে হবে, সরবরাহের গতি বাড়াতে হবে এবং ইউক্রেনের জন্য নতুন অস্ত্রের দ্বার উন্মুক্ত করতে হবে।’

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ রবিবার বলেন, তার বাহিনী দোনেতস্ক অঞ্চলের পূর্ব অংশে ব্লাহোদাত্নের কাছে একটি আক্রমণ প্রতিহত করেছে। যদিও রাশিয়ার ওয়াগনার প্রাইভেট মিলিটারি গ্রুপ বলছে, তারা সেখানকার গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে।

তবে পরবর্তীতে দেওয়া সামরিক বিবৃতিতে ব্লাহোদাত্নে সম্পর্কে কোনও কথা উল্লেখ করা হয়নি।

Tag :

আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা

‘খুব কঠিন’ পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেনকে দ্রুত নতুন অস্ত্র সরবরাহ করা প্রয়োজন: জেলেনস্কি

Update Time : ০৫:২৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩