ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

খুলনা সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো খুলনার মেয়র হলেন খালেক

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মোট ২৮৯টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এতে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
ভোট গণনায় দেখা যায়, আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১,৫৪,৮২৫ ভোট। তার নিটকতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল পেয়েছেন ৬০,০৬৪ ভোট।
এর আগে সোমবার (১২ জুন) সকাল ৮টায় নগরীর ৩১টি ওয়ার্ডের ভোটগ্রহণ শুরু হয়। ভোট শেষ হয় বিকেল ৪টায়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, খুলনা সিটিতে ভোটার রয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।
খুলনায় সিটি নির্বাচনে এবার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচজন। তারা হলেন আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাতীয় পার্টির শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। এ ছাড়া ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে লড়ছেন ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ জন।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

খুলনা সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো খুলনার মেয়র হলেন খালেক

Update Time : ০৬:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩