ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

গতদিনের অপরাজিত মুশফিক-লিটন আজও সকালটা শুরু করেছেন দুর্দান্তভাবেই

বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় আধা ঘণ্টা পরে শুরু হয়েছে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা। সেই বিলম্ব বা বৃষ্টিবাঁধা কোনো ব্যাঘাত ঘটাতে পারেনি বাংলাদেশের ইনিংসে। আধা ঘণ্টা দেরিতে খেলা শুরু হলেও গতদিনের অপরাজিত মুশফিক-লিটন আজও সকালটা শুরু করেছেন দুর্দান্তভাবেই। চতুর্থ উইকেটের এই পার্টনারশিপে তারা তুলে নিয়েছে শতরান। ২১৩ বলে সেঞ্ছুরি স্পর্শ করে এই জুটি।

সাগরিকায় তৃতীয় দিন শেষে ৯৮ রানের মাথায় দাঁড়িয়ে ছিল এই জুটি। চতুর্থ দিন খেলা শুরু হওয়ার পর প্রথম ওভারেই তারা পৌঁছে যান শতরানে। উদ্বোধনী জুটিতে তামি-জয়ের পর আরও একটি শতরানের পার্টনারশিপ পেলো টাইগার।

বৃষ্টিভেজা উইকেটেও সকাল থেকেই দুর্দান্ত খেলে যাচ্ছেন মুশফিক-লিটন দুজনই। মুশফিক কিছুটা সাবধানী শুরু করেছেন সকাল থেকেই আর ক্রিজের ওপর প্রান্তে দুর্দান্ত রিফ্লেক্সে ব্যাট চালিয়ে যাচ্ছেন লিটন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই জুটির কল্যাণে বাংলাদেশের সংগ্রহ ১১৯ ওভারে ৩ উইকেটে ৩৫২ রান। মুশফিক ক্রিজে আছেন ১৭৫ রান করে ৬৫ রান করে। আর ১৪৫ বলে ৭৫ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গী দিয়ে যাচ্ছেন লিটন। জুটির শতরানের পর দুজনেই এখন ছুটছেন নিজেদের শতকের দিকে।

এদিকে বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় আধঘণ্টা দেরিতে খেলা শুরু হওয়ায় সেশনগুলোর সময়ও পিছিয়ে গেছে স্বাভাবিকভাবেই। প্রথম সেশন হবে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ৪০ মিনিটের লাঞ্চ বিরতির পর শুরু হবে দ্বিতীয় সেশন শুরু হয়ে চলবে ৩টা ১০ পর্যন্ত। ২০ মিনিটের চা-বিরতির পর দিনের শেষ সেশনে খেলা চলবে সাড়ে ৫টা পর্যন্ত।

Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

গতদিনের অপরাজিত মুশফিক-লিটন আজও সকালটা শুরু করেছেন দুর্দান্তভাবেই

Update Time : ০৫:৫১:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২