ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৭৫ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ২৯২ Time View

বিশ্বজুড়ে করোনা মহামারিতে সংক্রমণ ও মৃত্যুর হার একদিনের ব্যবধানে ফের বাড়ল। বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৭৫ জন। এছাড়া নতুন আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৪ লাখ ৫০ হাজার ৫১৭ জন। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৩৯ হাজার ৪২০ জনে।

দেখা যায়, বিশ্বে করোনায় আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে কয়েক শতাধিক। মোট শনাক্ত হয়েছে ২৩ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ৬ জন। এর মধ্যে ২১ কোটি ৪১ লাখ ৮৮ হাজার ৮২২১ জন সুস্থ হয়েছেন।

এদিকে গত একদিনে সবচেয়ে বেশি বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০১৯ সালের ডিসেম্বরে এ ভাইরাস শনাক্তের পর গত বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Tag :

গত একদিনে সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ১৭৫ জন

Update Time : ০৩:৪৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১