ঢাকা ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রাজধানীসহ সারাদেশে এসময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন আরও ১৫২ জন রোগী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকার হাসপাতালে ১০৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৯১ জন। আর বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ৭৯০ জন ডেঙ্গু রোগী।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ৭৯০ জন ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৬৩৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫১ জন।

Tag :
জনপ্রিয়

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫২

Update Time : ০২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১