ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে মোট ৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তবে এই সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

রোববার (০৮ জুন) কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার (০৫ জুন) দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চার জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে। সবাই ঢাকার বাসিন্দা। এ ছাড়া করোনা শনাক্তের হার ৭৫ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ২৩৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, অন্যদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত ২০ লাখ ১৯ হাজার ৩৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছে। এ ছাড়া করোনায় এখন পর্যন্ত দেশে ২৯ হাজার ৫০০ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথমবারের মতো ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর দশ দিন পর, ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু ঘটে। করোনা মহামারির সবচেয়ে ভয়াবহ সময় ছিল ২০২১ সালের আগস্ট মাস। ওই বছরের ৫ আগস্ট ও ১০ আগস্ট- এই দুই দিনে সর্বোচ্চ প্রতিদিন ২৬৪ জন করে মৃত্যুবরণ করেন, যা ছিল দেশের করোনাকালের সর্বোচ্চ দৈনিক মৃত্যু সংখ্যা।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

গত ২৪ ঘণ্টায় দেশে ৪ নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত

Update Time : ০১:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫