ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪২ জন ভর্তি

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪২ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকাতেই ১০৪ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৩৮ জন ভর্তি হয়েছেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৫৪৩ জন। তাদের ঢাকার সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ১৪২ জনের মধ্য ঢাকায় সরকারি হাসপাতালে ৫১ জন ও বেসরকারি হাসপাতালে ৫৩ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৩৮ জন।

এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৪৩ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবর ৫ হাজার ৪৫৮ জন এবং চলতি নভেম্বরে ২ হাজার ৬৮৮ জন ভর্তি হন।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৭০২ জন। মারা গেছেন ৯৮ জন। মারা যাওয়া ৯৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং সেপ্টেম্বর ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ১৬ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৪২ জন ভর্তি

Update Time : ০৫:১৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১