ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠান আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৪০ ফিলিস্তিনি

গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৪০ ফিলিস্তিনি। এতে আহত হয়েছেন আরও ৯৮ জন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের অবিরাম হামলায় এ পর্যন্ত ৪৪,৮৭৫ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। স্থানীয় সময় শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সর্বশেষ এই হামলার পর গত ১৪ মাসে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৪ হাজার ৮৭৫ জনে। এছাড়া এই সময়সীমায় আহত হয়েছেন আরও ১ লাখ ৬ হাজার ৪৫৪ জন। তবে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়েছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

২০২৩ সালে ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

Tag :

আজকের নামাজের সময়সূচি: ২১ আগস্ট ২০২৬

গাজা ভূখণ্ডের বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৪০ ফিলিস্তিনি

Update Time : ০৩:৩৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪