ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা যুদ্ধে চার দিনের বিরতির পর আরো এক দিন বা দুই দিন মেয়াদ বাড়তে পারে

গাজা যুদ্ধে চার দিনের বিরতির পর আরো এক দিন বা দুই দিন মেয়াদ বাড়তে পারে বলে ‘ইতিবাচক সংকেত’ পেয়েছে মিসর।

শনিবার (২৫ অক্টোবর) মিশরের স্টেট ইনফরমেশন সার্ভিসের (এসআইএস) প্রধান দিয়া রাশওয়ান এক বিবৃতিতে এ কথা বলেছেন।

তিনি আরো বলেন, মিসর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে সকল পক্ষের সাথে আলোচনা করছে। এর মাধ্যমে ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তির পরিমাণ আরো দীর্ঘ হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে, গাজায় শুরু হওয়া যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, শুক্রবার প্রথম দফায় বন্দীদের মুক্তি দেয়ার মধ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতির ‘সবে সূচনা’ হয়েছে।

ম্যাসাচুসেটসের ন্যানটাকেটে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিন ভূখণ্ডে সঙ্ঘাত ও যুদ্ধবিরতি পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন। পরিবারের সদস্যদের নিয়ে থ্যাংকসগিভিংয়ের ছুটি কাটাতে ন্যানটাকেটে অবস্থান করছেন বাইডেন।

যুক্তরাষ্ট্র, কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যকার চার দিনের যুদ্ধবিরতি গতকাল শুরু হয়েছে। এ যুদ্ধবিরতির মধ্যস্থতায় নেতৃত্ব দিয়েছেন বাইডেন।

শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দ্বিরাষ্ট্রিক সমাধানের রূপরেখা তৈরির ব্যাপারে নতুন করে কাজ করার সময় এসেছে। সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার আশাবাদ জানিয়ে বাইডেন বলেন, ‘আমি মনে করি, এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বাস্তবসম্মত সুযোগ আছে।’

এ যুদ্ধবিরতি কার্যকর নিয়ে সন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আজ সকালে কয়েক দিন মেয়াদি এ চুক্তি কার্যকর হওয়ার সময়ে আমি আমার দলের সঙ্গে যুক্ত ছিলাম। এ তো কেবলই শুরু। তবে এখন পর্যন্ত যা হয়েছে, তা ভালোভাবেই হয়েছে।’

সূত্র : আলজাজিরা

Tag :

Update Time : ০৬:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩