ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গার্ডার চাপায় ৫ জন নিহতের ঘটনায় ক্রেন চালকসহ গ্রেফতার ৯

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০১:৫২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
  • ২৮০ Time View
রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে একই পরিবারের ৫ সদস্য নিহতের ঘটনায় ক্রেন চালকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন-  ক্রেন চালক, চালকের সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ মোট ৯ জন। তাদের ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব।
বুধবার (১৭ আগস্ট) রাতে র‌্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে।
প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) রাজধানী উত্তরার দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে উত্তরার জসীমউদদীনে ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার  প্রাইভেটকারের ওপর পড়ে। এতে ৫ জন ও ২ জন আহত হন।
Tag :
জনপ্রিয়

গার্ডার চাপায় ৫ জন নিহতের ঘটনায় ক্রেন চালকসহ গ্রেফতার ৯

Update Time : ০১:৫২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২