ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ঘূর্ণিঝড় মোখা: রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

  • Reporter Name
  • Update Time : ০১:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • ২৬১ Time View

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের রোববার (১৪ মে) এবং সোমবারের (১৫ মে) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (১৩ মে) এক অফিস আদেশে এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে সই করেছেন কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

আদেশে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কারণে চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, বরিশাল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাবোর্ডের রোববার ও সোমবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

উল্লেখিত দুই দিন অন্যান্য বোর্ডের পরীক্ষা পূর্ব নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে আদেশে আরও বলা হয়েছে।

ঘূর্ণিঝড় মোখার কারণে চলমান এসএসসি পরীক্ষার সব নথিপত্র সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ওই পাঁচ বোর্ডের রোববারের পরীক্ষা স্থগিতের তথ্য জানিয়েছিল বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

গত ৩০ এপ্রিল সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঘূর্ণিঝড় মোখা: রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

Update Time : ০১:৫১:৫০ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩