ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

চট্টগ্রামে একদিনে ৭ মৃত্যু, শনাক্ত ৩০০

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩০০ জন। শনাক্তের হার ২২.০৫ শতাংশ।

চলতি মাসে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু ও শনাক্তের রেকর্ড এটি। রোববার (২৭ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করলে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ২০৪ জন এবং বিভিন্ন উপজেলার ৯৬ জন রয়েছেন।
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে লোহাগাড়ার চারজন, সাতকানিয়া একজন, বাঁশখালীর দুজন, আনোয়ারার একজন, চন্দনাইশের একজন, পটিয়ার তিনজন, বোয়ালখালীর দুজন, রাঙ্গুনিয়ার ছয়জন, রাউজানের তিনজন, ফটিকছড়িতে ১১ জন, হাটহাজারীর পাঁচজন, সীতাকুণ্ডের ৩১ জন, মিরসরাইয়ের ২৫ জন ও সন্দ্বীপের একজন রয়েছেন।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৭০ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৫ হাজার ১৩০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১২ হাজার ৫৪০ জন রয়েছেন।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

চট্টগ্রামে একদিনে ৭ মৃত্যু, শনাক্ত ৩০০

Update Time : ০৫:৫৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১