ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু ২

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৯ Time View

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে ২ জনের। শনাক্তের হার ৭ দশমিক ১৬ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত বেড়ে ১ লাখ ৯৬২ জনে এবং মৃত্যু ১ হাজার ২৭৬ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় সোমবার (১৩ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ৬ জন, শনাক্ত হয়েছিলেন ৬৪ জন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৩৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৭ জনের মধ্যে করোনা উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের ৫৯ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

উপজেলাগুলোর মধ্যে লোহাগাড়া, চন্দনাইশ, পটিয়া ও সন্দ্বীপে ১ জন করে, আনোয়ারায় ২ জন, সীতাকুণ্ডে ৩ জন, সাতকানিয়ায় ৫, রাউজানে ৬, হাটহাজারীতে ১৮ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট ১ লাখ ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মধ্যে চট্টগ্রাম নগরের ৭৩ হাজার ১৮২ জন। বাকি ২৭ হাজার ৭৮০ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ১ জন নগরীর, অপর ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলার ৫৭২ জন।

Tag :

বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিল ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে, মৃত্যু ২

Update Time : ০৪:১৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১