ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ

চট্টগ্রামের লালদিয়ায় একটি নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনিশ শিপিং এবং লজিস্টিক জায়ান্ট মায়েরস্ক গ্রুপের প্রস্তাব বিবেচনা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রবার্ট মায়ের্স্ক উগলা এবং বাংলাদেশে ডেনিশ চার্জস ডি’অ্যাফেয়ার্স অ্যান্ড্রেস বি কার্লসেন গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেন, শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশে ৫০টিরও বেশি ডেনিশ কোম্পানি কাজ করছে এবং মায়েরস্ক গ্রুপ এখন লালদিয়ায় এপিএম টার্মিনাল নির্মাণ ও পরিচালনা করতে আগ্রহ দেখাচ্ছে।’

শেখ হাসিনা বলেন, বন্দর উন্নয়নে লজিস্টিক নীতিমালা প্রণয়নে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা বন্দর ইতোমধ্যেই দীর্ঘদিন ধরে চালু রয়েছে এবং সরকার পায়রা বন্দর নামে আরেকটি বন্দর উন্নয়ন করছে এবং শিগগিরই এটি চালু হবে।

প্রধানমন্ত্রী বলেন, ভারত, নেপাল এবং ভুটানকে পারস্পরিক সুবিধার জন্য এই বন্দরগুলো ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। এসব বন্দরে বিশেষ করে পায়রা বন্দরে অনেক সুযোগ-সুবিধা থাকবে।

জাতির উন্নয়ন ও কল্যাণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, মহান নেতা জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।

বৈঠকে মায়েরস্ক গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলাদেশে কনটেইনার শিপিং এবং লজিস্টিক সাপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনা রয়েছে।

রবার্ট মায়েরস্ক উগলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার স্বপ্নকে স্বাগত জানিয়ে বলেন, চট্টগ্রাম সমুদ্রবন্দরে এর প্রতিফলন ঘটবে।

তিনি বাংলাদেশে বন্দর ও লজিস্টিক সাপোর্টের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, এসব খাতে অনেক সুযোগ রয়েছে।

এই প্রসঙ্গে মায়েরস্ক গ্রুপের সিইও বলেন, এইচএন্ডএম, এম এন্ডএস, ওয়ালমার্ট এবং অন্যান্য বড় কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও আরএমজি পণ্য আমদানি করতে আগ্রহী।

তিনি বলেন, সহযোগিতার বৈচিত্র্যের অনেক সুযোগ রয়েছে। ডেনিশ সরকার লজিস্টিক নীতিকে অনেক বেশি সমর্থন করে।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ

Update Time : ০১:৫৮:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩