ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
  • ৪০৯ Time View

ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজার পর্যন্ত নতুন রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (১৩ নভেম্বর) ভাড়ার তালিকা প্রকাশ করেছে রেলওয়ে।

তালিকা অনুযায়ী সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ১২৫ টাকা। এছাড়া মেইল ট্রেনে ১৭০ টাকা, শোভন চেয়ারে ৫০০ টাকা, এসি বাথে ১৭২৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সমুদ্র শহরে রেল। এই ভাবন এক সময় ছিল স্বপ্ন। সেই স্বপ্ন এখন বাস্তব। গত শনিবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজারে ঝিনুক আকৃতিক আইকনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমুদ্র শহরের লাখো মানুষের বহু বছরের স্বপ্ন এর মধ্য দিয়ে বাস্তবায়িত হয়।

প্রথম যাত্রী হিসেবে কক্সবাজার থেকে ট্রেনে রামু যান প্রধানমন্ত্রী। এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সরকারপ্রধান জানান, কোনো কাজ করলে তা যদি মানুষের কল্যাণ হয় তাহলে এর চেয়ে বড় আনন্দের কিছু নেই। সমুদ্র শহর কক্সাবাজারে বিভিন্ন বিভাগীয় শহর থেকে যাতে রেল এবং আকাশ পথে সহজে পৌঁছানো যায় সেই চিন্তাও আছে সরকারের।

২০১১ সালের ৩ এপ্রিল দোহাজারী-রামু-কক্সবাজার পর্যন্ত মিটারগেজ রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারী থেকে রামু পর্যন্ত ৮৮ কিলোমিটার ও রামু থেকে কক্সবাজার পর্যন্ত ১২ কিলোমিটার।

Tag :

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেনের ভাড়ার তালিকা প্রকাশ

Update Time : ০৭:১৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩